রেসিপি

ইফতারে আফগানিস্তানের ট্র্যাডিশনাল মিষ্টি ‘মালিদা’

উপকরণ

• মাঝারি আকারের আটার রুটি – ৮ টি,
• গুঁড় (কুচি করে কাটা) – ১/৪ কাপ,
• এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ,
• বাদাম – ১/২ কাপ,
• খেজুর কুচি করে কাটা – ১/৪ কাপ,
• ঘি – ২ টেবিল চামচ।

প্রণালী

*প্রথমে রুটি গুলো ভালো করে হাতে ছিঁড়ে ছোটো ছোটো পিস করে নিন।
*এরপর একটি গ্রাইন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে রুটি আরও ছোটো করে গুঁড়ো ধরণের করে নিন। এতে প্রায় ৩ কাপ পরিমাণ রুটি হবে।
*এরপর বাদাম গ্রাইন্ডারে দিয়ে ভেঙে নিন। চাইলে হামান দিস্তায় পিসে গুঁড়ো করে নিতে পারেন। খুব বড় হবে না আবার মিহি করেও ভেঙে নিতে হবে না।
*একটি বড় বাটিতে বাদামগুঁড়ো, খেজুর কুচি, এলাচ গুঁড়ো এবং গুঁড় খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন এবং আলাদা করে রাখুন।
*এবার একটি প্যানে অল্প আঁচে ঘি গলিয়ে নিন এবং অল্প গরম হলেই প্রসেস করে রাখা রুটি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। প্রায় ৫-৭ মিনিট ভাজুন রুটি। এতে করে রুটির গুঁড়ো একটু মুচমুচে হবে।
*ভাজা হয়ে গেলে এবার বড় বাটিতে রাখা বাদাম গুঁড়ের মিশ্রনে রুটির মিশ্রন দিয়ে দিন এবং হাত দিয়ে ভালো করে মেখে নিন। যখন মিশ্রন একটু ভেজা ভেজা হয়ে যাবে গুঁড়ের কারণে এবং আঠালো নরম ডো এর মতো তৈরি হবে তখন ছোটো ছোটো ভাগে ভাগ করে লাড্ডুর মতো বল তৈরি করুন।
*একটির পর একটি বল তৈরি করে রেখে দিন। কিছুক্ষণ পড়েই নরম ভাব কেটে দিয়ে একটু শক্ত লাড্ডুর মতো তৈরি হয়ে যাবে।
*উপরে কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

About riaz morshed

0 comments:

Post a Comment

Powered by Blogger.